July 17, 2026, 8:35 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বিমানবন্দরের সামনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‎

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

‎শনিবার (১২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত আশরাফুল আলমের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, আশরাফুলের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার কালনি গ্রামে। তার বাবা মৃত মোকসেদ আলী। রাতে তিনি মোটরসাইকেলে করে বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।

‎দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশের কনস্টেবল মোহাম্মদ ইসমাইল তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

‎ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা