July 12, 2026, 8:44 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা!

ডেস্ক নিউজ

ময়মনসিংহ নগরীতে মাকে ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে।
৫ জুলাই, রবিবার সকালে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চার ভাইকে আটক করেছে।

নিহত যুবকের নাম রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০)। তিনি আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে এবং ওই কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুবেল ওই কলোনির এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ঘটনার দুদিন আগে (শুক্রবার) রুবেল ওই বাড়ির মালিক বা বাসিন্দা এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীকালে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মায়ের ধর্ষণের ঘটনা জানতে পেরে ওই নারীর চার ছেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার সকালে তারা রুবেলের ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করেন।

দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযুক্ত চার ভাইকে তাদের হেফাজতে নিয়েছে এবং মূল ঘটনাটি খতিয়ে দেখছে। একই সাথে ধর্ষণের অভিযোগটির সত্যতাও যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা