October 17, 2026, 9:09 pm
শিরোনাম:
রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ রায়পুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ রায়পুরের নতুন ইউএনও আজিজুন নাহার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলের কারাদণ্ড, দুই ওষুধের দোকানকে জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা

ডেস্ক নিউজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় গ্রাহকদের আমানত নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে ব্যাংক ও গ্রাহক সূত্রে জানা গেছে।

গ্রাহকদের অভিযোগ, তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ জমার রসিদে স্বাক্ষর ও সিল দিয়ে তাদের বিদায় করতেন। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায়, অনেক ক্ষেত্রে সেই অর্থ ব্যাংকের মূল সিস্টেমে জমা হয়নি।

এদিকে, ২৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে থানায় লিখিত অভিযোগের পর দুর্নীতি দমন কমিশন—দুদকের তদন্ত শুরুর কথাও জানানো হয়েছে।
গ্রাহকদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

এখন পর্যন্ত ১৪টি হিসাবে প্রায় ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে অনিয়মের অভিযোগের তথ্য পাওয়া গেছে। একজন গ্রাহকের হিসাবে থাকা ৮৫ লাখ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া ওই কর্মকর্তার নিজের নামে প্রায় ৩০ লাখ টাকার চেক ইস্যু করে টাকা তোলার অভিযোগও করেছেন একজন গ্রাহক।
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় গ্রাহকদের আমানত নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে ব্যাংক ও গ্রাহক সূত্রে জানা গেছে।

গ্রাহকদের অভিযোগ, তারা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ জমার রসিদে স্বাক্ষর ও সিল দিয়ে তাদের বিদায় করতেন। কিন্তু পরবর্তীতে যাচাই করে দেখা যায়, অনেক ক্ষেত্রে সেই অর্থ ব্যাংকের মূল সিস্টেমে জমা হয়নি।

এদিকে, ২৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে থানায় লিখিত অভিযোগের পর দুর্নীতি দমন কমিশন—দুদকের তদন্ত শুরুর কথাও জানানো হয়েছে।
গ্রাহকদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা