September 27, 2026, 9:08 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: এক রাতেই ২৪৪ জন আটক ​ রায়পুরে রেললাইন সম্প্রসারণে প্রকল্প নেওয়ার উদ্যোগ: পানিসম্পদমন্ত্রী রায়পুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘ঝাড়ুদারের রাজত্ব! মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা রায়পুর সেবা হাসপাতালে পাশে সড়কের গর্তে অটোরিকশা খাদে, শিশুসহ আহত ৪ রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ যুবক আটক ৩৫ বছর ধরে একই স্থানে পল্লি চিকিৎসা সেবা দিয়ে আসছেন সুভাষ রায় কুশাখালি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফিজুর রহমান মানিক রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান মো. খোরশেদ আলম খোকন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: এক রাতেই ২৪৪ জন আটক ​

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাং নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জেলার ৬টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত ৫ ঘণ্টার অভিযানে কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে ২৪৪ জনকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক-এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​আজ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বখাটে ও কিশোর গ্যাংয়ের আড্ডা হিসেবে পরিচিত স্পটগুলোতে একযোগে সাঁড়াশি তল্লাশি চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত ছিলেন।
​দীর্ঘ ৫ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ২৪৪ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
​
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোররা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্যই নিয়মিত এই কার্যক্রম শুরু হয়েছে। আটককৃতদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ রোধে লক্ষ্মীপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা