September 15, 2026, 5:36 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে যাত্রীবাহী বাসের মা‌লের বক্সে ৪৭ ছাগলের মৃত্যু: মামলার প্রস্তুতি

Reporter Name

 

ডেস্ক নিউজ:
লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে আনার পথে যাত্রীবাহী বাসের বক্সে (লাগেজ বক্স) দমবন্ধ হয়ে প্রায় ৪৭টি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি পরিবহন ব্যবস্থাপনার চরম অব্যবস্থা ও প্রাণী পরিবহনে অবহেলার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে।

জানা গেছে, লালমনিরহাট থেকে আনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ছাগলগুলো লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছিল। তবে ছাগলগুলোকে বাসের নিচের বক্সে গাদাগাদি করে রাখা হয়। দীর্ঘ পথযাত্রা ও তীব্র গরমের কারণে পর্যাপ্ত বাতাসের অভাবে একপর্যায়ে দমবন্ধ হয়ে সবগুলো ছাগল মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গন্তব্যে পৌঁছানোর পর বক্স খুলে ছাগলগুলোর নিথর দেহ দেখতে পেয়ে মালিক ও সংশ্লিষ্টরা হতবাক হয়ে পড়েন। এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন খামারিরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রাণী পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন না মানা এবং অমানবিক আচরণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, জীবিত প্রাণী পরিবহনের ক্ষেত্রে যথাযথ বায়ু চলাচল, স্থান ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা