November 28, 2026, 5:08 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রাজধানীতে আটক সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হস্তান্তর পুলিশের কাছে

Reporter Name

রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, শাখাওয়াত মুনসহ তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ সময় তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা থানায় উপস্থিত থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আটকের সময় শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
কে এম শাখাওয়াত মুন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তবে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা