আবু মুসা মোহন:- রাজধানীর কদমতলী এলাকার সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে।