August 18, 2026, 5:15 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন আটক ২

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের মৃত্যু হয়েছে । এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) মারাত্মক আহত হয়।
সানোয়ার হোসেন আবদুর রহমান নামের এক ছেলে সন্তানের জনক ছিলেন।
পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক করে।
সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।
শনিবার দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ীর পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। একই সময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে।
হসপিটালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেন কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের আমির মোঃ সানোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা