June 4, 2026, 7:59 pm
শিরোনাম:
রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ‎রোগীদের সেবায় প্রশংসিত রায়পুরের সন্তান জাফর উল্ল্যাহ (সোহেল) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসীকে শুভেচ্ছা জানালেন ইব্রাহিম খাঁন রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট

তানজিল মাহমুদ সিয়াম

তানজিল মাহমুদ সিয়াম, রায়পুর:

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।

বুধবার (৩ জুন ২০২৬) বাদ আসর রায়পুর ওসমান চত্বর সংলগ্ন ‘রুপালী ইলেকট্রনিক্স’ ও একটি ব্যাংক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ভবন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একই সময়ে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করেন।

রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আনোয়ার হোসেন রিপন বলেন, “যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে।”

যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ও প্রশাসন বিভাগের প্রধান সিফাত রহমান জানান, “খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণ, জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধার কার্যক্রমে আমরা ফায়ার সার্ভিসকে সহায়তা করেছি। ভবিষ্যতেও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে আমরা সক্রিয় থাকব।”

ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্টের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা