August 26, 2026, 8:49 am
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান।

অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে অবহেলা ও অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সমন্বিতভাবে অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রকার অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

এ ধরনের অভিযান যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা