September 15, 2026, 6:09 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

Abu musa mohon

 

‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:-

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৯ আগস্ট) উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎জেলা প্রশাসকের নির্দেশনায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযানকালে একটি অবৈধ ড্রেজার ও প্রায় ৪ হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো বিনষ্ট করা হয়েছে।

‎রায়পুর উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা