August 16, 2026, 9:56 am
শিরোনাম:
রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭ লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ‎ রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে আরিফ না‌মে যুব‌কের মৃত দে‌হো উদ্ধার!

Reporter Name

নিজস্ব সংবাদ দাতা:
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে আরিফ হোসেন (৪৫) নামে এক যুব‌কের মৃত দে‌হো উদ্ধার ক‌রে‌ছে রায়পুর থানা পুলিশ। উদ্ধারকৃত লা‌শের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন এবং পা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে সাহাবুদ্দিন মৌলভীর বাড়ির সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে পু‌লিশ।

নিহত আরিফ পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার মেজো ছেলে। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাগানে লাশ ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বাগানের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বোন নাসরিন আক্তার জানান, আরিফের প্রতিবন্ধী স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি রায়পুর শহরে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, তা বলতে না পারলেও পরিবারের পক্ষ থেকে ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, নিহত আরিফ শনিবার রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে তার লাশ পাওয়া যায়। মাথা ও হাতে আঘাতের চিহ্ন এবং পা ভাঙা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা