July 17, 2026, 8:39 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা ও কারাদণ্ড

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি সংগ্রহ ও ব্যবহারের দায়ে দুটি ইটভাটাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে চরমোহনা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাজী ব্রিকস ও এসোসিয়েট র‍্যাব ব্রিকস নামক দুটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়া, ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ (ক) (খ) ধারায় দুইজনকে ১৫ দিনের ও একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা