May 16, 2026, 11:08 am
শিরোনাম:
রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওমা‌নে সড়ক দুর্ঘটনায় চার ভাইয়ের মর্মা‌ন্তিক মৃত‌্যু ফেনী‌তে বাস চাপায় বাপ ছে‌লের মৃত‌্যু রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবা, গাঁজা এবং নগদ টাকাসহ ০৩ জন আটক রামগ‌ঞ্জে ১০ পিস ইয়াবাসহ বাবুল না‌মে এক মাদক ব‌্যবসায়ী আটক কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক নামের এক শিশুর মৃত্যু গাজীপুর এক প্রবাসীর স্ত্রী বাচ্চাসহ একই প‌রিবা‌রের ৫ জন‌কে জবাই ক‌রে হত‌্যা আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ  জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য সাগরদী গ্রামে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মনির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, কাজির দিঘির পাড় আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুলতান, মধ্য সাগরদী জামে মসজিদ কমিটির সহসভাপতি কবির আহম্মেদ, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, কমিটির সদস্য ও বিএনপি নেতা সবুজ রানা, লিটন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম পাটোয়ারী।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা নজির আহমেদের স্মরণে এবং দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা