August 22, 2026, 9:05 pm
শিরোনাম:
রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রায়পুর পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের লক্ষ্মীপুর জেলা আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজীর আহমদ ভূঁইয়া।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা আমির সাইয়্যেদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দীন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব এবং কেরোয়া ইউনিয়ন আমির মো. ইউনুস।

সম্মেলনে দলের নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা