August 18, 2026, 5:33 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এতে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফয়েজের বাবা-মা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আবুল কাসেম, এনসিপির নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধারা, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় যাঁরা সংগ্রাম করেছেন এবং আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস বলেও বক্তারা উল্লেখ করেন।
সভায় দিবসটি মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ ও সর্বজনীনভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা, স্মৃতিচারণ, জনসচেতনতামূলক আয়োজন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নির্বাচিত সেরা চিত্রকর্ম শহীদ পরিবারকে উৎসর্গ এবং উপজেলা পরিষদ মিলনায়তন সজ্জিতকরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা