May 16, 2026, 11:42 am
শিরোনাম:
রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওমা‌নে সড়ক দুর্ঘটনায় চার ভাইয়ের মর্মা‌ন্তিক মৃত‌্যু ফেনী‌তে বাস চাপায় বাপ ছে‌লের মৃত‌্যু রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবা, গাঁজা এবং নগদ টাকাসহ ০৩ জন আটক রামগ‌ঞ্জে ১০ পিস ইয়াবাসহ বাবুল না‌মে এক মাদক ব‌্যবসায়ী আটক কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক নামের এক শিশুর মৃত্যু গাজীপুর এক প্রবাসীর স্ত্রী বাচ্চাসহ একই প‌রিবা‌রের ৫ জন‌কে জবাই ক‌রে হত‌্যা আদালতের নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ  জেলার শ্রেষ্ঠ ওসি রায়পুর থানার শাহীন মিয়া রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ডাকাতিয়া নদী পরিষ্কার অভিযান: ইউএনও মেহেদী হাসান কাউসারের প্রশংসনীয় উদ্যোগ

তান‌জিল মাহমুদ সিয়াম

তানজিল মাহমুদ সিয়াম, স্টাফ রি‌পোর্টার:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিবেশ রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। আজ শনিবার (২ জুন ২০২৬) সকালে রায়পুর মহিলা কলেজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ এবং আশপাশের খাল পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।
এ পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করে রায়পুর উপজেলা রেড ক্রিসেন্টের একটি চৌকস টিম, বিডি ক্লিন রায়পুর ও বিবিটি সংগঠন এবং রায়পুর পৌরসভার কর্মীরা। সম্মিলিত এই উদ্যোগে নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।
অভিযান চলাকালে ইউএনও মেহেদী হাসান কাউসার স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ডাকাতিয়া নদী আমাদের সম্পদ। কেউ যেন এখানে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যদি কেউ নদীতে আবর্জনা ফেলে, তাহলে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং উপজেলা প্রশাসককে বিশেষভাবে ধন্যবাদ জানান। তাদের মতে, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে নদী দূষণ অনেকাংশে কমে আসবে এবং এলাকার পরিবেশ আরও সুন্দর হবে।
স্থানীয়দের আশা, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এতে রায়পুরের পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা