April 30, 2026, 10:47 am
শিরোনাম:
বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রায়পুর পৌর শহরের একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহাপুর জামে মসজিদের খতিব ও চাটখিল জামেয়া উসমানিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালিয়া মাদ্রাসাতুদ দাওয়ার প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ ইমরান হোসেন, শিক্ষক মোহাম্মদ সজল, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইলিয়াস, হাফেজ ইয়াসিন ও হাফেজ ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশজন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ দোয়া ও ছবক প্রদান করেন প্রধান অতিথি।

আয়োজনটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা