August 28, 2026, 4:25 am
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের উত্তর কেরোয়া গ্রামে পুকুরে ডুবে মো. মুকবুল আহম্মেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অলি উল্যার ছেলে মো. মুকবুল আহম্মেদ বিকেলে গোসল করতে পুকুরে নামেন। দীর্ঘসময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রায়পুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

রায়পুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে। দলে ফায়ার ফাইটার মো. জাফর উদ্দিন, মো. ইকরাম হোসেন ও আতাউল্লাহ্ ছিলেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদ বলেন, খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা