July 17, 2026, 9:13 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহিদ ওসমান ও শহিদ ফয়েজের পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান শহিদ পরিবারের খোঁজ নিতে গিয়ে এই সেলাই মেশিন উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাব্বির।

শহিদ ফয়েজের মা জানান, “আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছে। ইউএনও স্যার সবসময় আমাদের খোঁজখবর রাখেন। এর আগেও তিনি আর্থিক সহযোগিতা করেছেন। আজ সেলাই মেশিনসহ ফল নিয়ে এসেছেন, আমি খুব খুশি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহিদ পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আজ তাদের জন্য সেলাই মেশিনসহ কিছু উপহার নিয়ে এসেছি। এছাড়া শহিদ ফয়েজের বাবার ঘরে পানি পড়ার সমস্যার কথা শুনে তাৎক্ষণিক টিন, নগদ অর্থ এবং সরকারি টিসিবি কার্ডসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।”

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শহিদ পরিবারের পাশে থাকার এক অনন্য উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা