August 16, 2026, 7:31 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তানজিল মাহমুদ সিয়াম

স্টাফ রিপোর্টার ,তানজিল মাহমুদ সিয়াম:
লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। বুধবার সকালে রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসারসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সচেতন হতে হবে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা