August 16, 2026, 8:17 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ১৫তম স্কাউট সমাবেশ উদ্বোধন

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ স্কাউটসের ১৫তম স্কাউট সমাবেশ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা স্কাউটস শাখার কমিশনার মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মইনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ স্কাউটস রায়পুরের কোষাধ্যক্ষ ও সরকারি মার্চেন্টস একাডেমির সহকারী শিক্ষক মো. ওমর ফারুক এবং বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জিয়া উদ্দিন চৌধুরী।

বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সূচনা করেন। এরপর প্রধান অতিথি স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে প্রধান অতিথি স্কাউটদের বিভিন্ন তাবু পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সমাবেশে অংশগ্রহণকারী স্কাউটরা দলগত কার্যক্রম, শৃঙ্খলা মঞ্চ পরিবেশনা ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

এসময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কাউটদের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা