August 16, 2026, 7:58 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ

Reporter Name

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে ২৮ বান ঢেউ টিন এবং নগদ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা প্রদান করেন পৌর প্রশাসক ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, পৌরসভার কর পরিদর্শক ইকবাল পাটোয়ারী এবং হিসাব রক্ষক নুরে হেলাল মামুন। এ ছাড়া ৬নং কেরোয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ইউনুস ও সমাজসেবক আব্দুর রব সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, “উপজেলার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ২৮ বান ঢেউ টিন এবং প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা