April 22, 2026, 7:22 pm
শিরোনাম:
যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর বণিক সমিতির নির্বাচনে রুল, ৫ কর্মকর্তার জবাব চায় হাইকোর্ট

Reporter Name

‌দেশ দিগন্ত সংবাদ:
লক্ষ্মীপুরের রায়পুর বণিক সমিতির নির্বাচন নিয়ে একটি রীটের প্রেক্ষিতে রুল জারি করে ভোটগ্রহণ স্থগিত করেছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রীটকারী মো. আবদুল মজিদের আইনজীবী মো. তাছেব হোসাইন। আগামী শনিবার (২৮ জুন) এ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

এর আগে বিকেলে উচ্চ আদালতের বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এক মাসের জন্য এ স্থগিতাদেশ দেন। এসময় রুলের জবাব দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় রেজিষ্টার আরজিইসি, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী তাছেব হোসাইন জানান, বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ১৯৬১ এর ৩ ধারায় উল্লেখ রয়েছে একই এলাকায় ব্যবসায়ীদের রেজিষ্ট্রেশনভূক্ত দুইটি সংগঠন থাকতে পারবে না। এছাড়া রেজিষ্ট্রেশন ছাড়া ব্যবসায়ীদের কোন সংগঠন পরিচালনা করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে রায়পুর বণিক সমিতির নামে ইউএনওসহ স্থানীয় প্রশাসন নির্বাচনের আয়োজন করে। এতে আবদুল মজিদের দায়ের করা রীটের প্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি এবং নির্বাচন স্থগিত করার আদেশ দেয়।

এ বিষয়ে রাত সোয়া আটটায় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা ও বণিক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাজেদুল ইসলাম বলেন, লোকমুখে নির্বাচনের স্থগিতের বিষয়টি শুনছি। তবে এখন পর্যন্ত আমার হাতে আদালতের আদেশের কপি আসেনি। হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচন করার লক্ষ্যে ১ হাজার ৬২৫ জন ব্যবসায়ীকে ভোটার করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদ ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা অনেকটা প্রতিযোগিতা দিয়ে প্রচার-প্রচারণা করছেন। আগামী শনিবার মার্চ্চেন্টস একাডেমীর মাঠে এ ভোট নেওয়ার জন্য সব প্রস্ততি নিয়েছেন স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা