June 10, 2026, 7:09 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষীপুরে ফুটপাত সড়ক ভাসমান ব্যবসায়ীদের দখলে

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুরে বেশিরভাগ ফুটপাত ও সড়ক দখল করে চলছে হরেক রকমের ব্যবসা। এতে যানজটের পাশাপাশি জনভোগান্তির শিকার হচ্ছেন জেলা বাসি। ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায় লক্ষীপুর পৌরসভা ও পুলিশের উচ্ছেদ অভিযান চালাতে দেখা গেলেও ফলাফল মিলছে না। বরং উচ্ছেদ অভিযানে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকার কারণে লক্ষীপুর উত্তর স্টেশন থেকে প্রবেশদ্বার দক্ষিণ তেহমনি পর্যন্ত যানজট লেগেই থাকে। ভুক্তভোগীরা জানান, সড়কের পাশে জনগণের চলাচলের যে রাস্তা রয়েছে তা দখল করে ভাসমান ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছেন। তাই সাধারণ পথচারীরা বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। একারণে পথচারীরা প্রায়ই সড়ক দুর্ঘটনায় পড়ে।

রবিবার লক্ষীপুর বাজারে আসা শেফালী নামে এক নারী পথচারী জানান, সড়কের ফুটপাত দিয়ে সাধারণ লোকজন চলাচল করার কথা। কিন্তু ভাসমান দোকানিরা ফুটপাত এমনভাবে দখল করে রেখেছে চলাচলের কোন সুযোগ নেই। এমতাবস্থায় ভিড়ের মধ্যে নারী পথচারীরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীরা সহজেই বাজারে যাতায়াত করতে পারত।
হারুন নামে অপর এক পথচারী জানান, লক্ষীপুর বাজারে প্রতিদিন ৫ টি উপজেলার লোকজন ব্যবসাসহ অন্যান্য কাজে আসে। এ কারণে বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু যানবাহন থেকে নামার পর ফুটপাত দিয়ে হাঁটার আর কোন সুযোগ নেই। ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে। ফুটপাতে হাঁটতে না পেরে যাত্রীরা গাড়ি থেকে নেমে সড়কের ওপর দিয়ে চলাচল করে। মানুষের জটলার কারণে সড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহন জটের মধ্যে আটকা পড়ে।

একদিকে পৌরসভার উচ্ছেদ অভিযান, অন্যদিকে অভিযান শেষ হওয়া মাত্রই পাল্লা দিয়ে ফুটপাত দখলে মরিয়া হয়ে উঠে হকারসহ ব্যবসায়ীরা। মাসে দুই -একবার যানজট নিরসন ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে লক্ষীপুর পৌরসভা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। করার কিছুক্ষণ পরই এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর পৌর প্রশাসন জসীমউদ্দীন মুঠোফোনে বলেন, জনস্বার্থে আমরা অভিযান পরিচালনা করি । কিন্তু অভিযানের পরেই তারা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেছে, আমি মনে করি তাদের সচেতনতার অভাব রয়েছে। সচেতন না হলে ফুটপাত দখলমুক্ত রাখা কোনোভাবেই সম্ভব নয়। আমরা খুব দ্রুত আবারও অভিযান পরিচালনা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা