April 10, 2026, 10:47 pm
শিরোনাম:
ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে : শিক্ষামন্ত্রী রায়পুর পৌরসভা কর্তৃক এডিপির ৯টি প্রকল্পের উন্নয়ন কাজের স্বচ্ছ প্রক্রিয়ার লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার: দুই থানার সীমানায় রহস্য।

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সংলগ্ন বেগমগঞ্জ–চন্দ্রগঞ্জ দুই থানার মধ্যবর্তী এলাকার একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার ওই কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পাওয়া যায় কবরস্থানে সন্দেহজনকভাবে বেশ কয়েকটি অস্ত্র মজুদ করা হয়েছে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১টি রাইফেল, ১টি এলজি সহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানে অস্ত্র রয়েছে এমন তথ্য পাই। এরপর তৎক্ষণাৎ সেখানে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করি। নিরাপত্তার স্বার্থে অস্ত্রগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

অস্ত্রগুলো কারা এখানে রেখে গেছে এবং কোন উদ্দেশ্যে — তা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা