October 26, 2026, 11:03 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মসজিদ বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় ইয়াবা ট্যাবলেটসহ মো. কিরন (৩৮) ও বাহার (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কিরন পশ্চিম লক্ষ্মীপুরের ইটের পুল এলাকার বাসিন্দা। অপরদিকে বাহার লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা