দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা এবং লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।লক্ষ্মীপুর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা এবং লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।