দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিক লেবেলিং না থাকা এবং লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।