August 16, 2026, 9:34 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’

তানজিল মাহমুদ সিয়াম

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত ইলেকট্রিক বাইক ব্র্যান্ড Yadea-এর শোরুম ‘Yadea Lakshmipur–Next Ride’। শোরুমের উদ্বোধন উপলক্ষে ১৬ আগস্ট আয়োজন করা হয় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।

লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিস অফিসের ১০০ গজ পশ্চিমে অবস্থিত শোরুম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ পথচলার জন্য বিশেষ দোয়া করা হয়।

‘Yadea Lakshmipur–Next Ride’-এর প্রতিষ্ঠাতা লক্ষ্মীপুরের সন্তান রায়হান পাটোয়ারী। নিজ এলাকার মানুষের জন্য নতুন ধরনের ব্যবসায়িক সেবা ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব আধুনিক যানবাহনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্যোক্তারা জানান, বর্তমানে পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী যানবাহনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই চাহিদাকে সামনে রেখে লক্ষ্মীপুরে Yadea-এর শোরুম চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ইলেকট্রিক বাইক, বিক্রয়োত্তর সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করেন এবং লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা রায়হান পাটোয়ারীর এ উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা মনে করছেন, নতুন এই প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের ব্যবসা-বাণিজ্যে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা