August 24, 2026, 12:19 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে বিএন‌পি নেতার ঘ‌রে দুর্বৃত্তের আগুন! নিহত ১ শিশু আহত ৩

Reporter Name

‌দেশ গিন্ত ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপিনেতাসহ আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আয়েশা আক্তার (৭)। সে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা