November 23, 2026, 12:03 pm
শিরোনাম:
রায়পুর উপজেলা জামায়াতের নতুন আমীর অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল ছদ্মপরিচয়ে দুই মাস রায়পুরে আত্মগোপনে ‘বোমারু মামুন’ চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির অভিযোগ, এআইয়ের সহায়তায় কৌশল শিখে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ রায়পুরে আঁকাবাঁকা ও সরু সড়ক যেন মৃত্যুফাঁদ, সড়ক নিরাপত্তায় আধুনিক পরিকল্পনার দাবি এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কাল, বিকেল ৩টায় এমপি ফজলুল হকের পদত্যাগের খবর গুজব আওয়ামী লীগ ফিরতে চাইলে আবারও ‘আবাবিল’ আসবে: ডা. শফিকুর রহমান টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ঘেরাওয়ের পর জানালা ভেঙে পালালেন তরুণী যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সুপারিশ স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

Reporter Name

লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোডে বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে কয়েকটি ফলের দোকানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়া এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোতেও মনিটরিং করা হয়।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা। অভিযানে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা