November 9, 2026, 5:15 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

জনস্বাস্থ্য সুরক্ষা ও কৃষিপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ পরিচালিত এ অভিযানে বিভিন্ন সার, বীজ, বালাইনাশক ও পোল্ট্রি ফিডের দোকান পরিদর্শন করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা, লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা