July 17, 2026, 8:30 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে পুরুষ ও নারী সেবাপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে

Reporter Name

মাহমুদুর রহমান মনজু: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে সেবাপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম কাম পাবলিক লাইব্রেরি ও নারী সেবাপ্রার্থীদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম কাম পাবলিক লাইব্রেরি ও নারী সেবাপ্রার্থীদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের পাশে পাবলিক লাইব্রেরি কাম ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে। কক্ষটির নাম দেয়া হয়েছে “Read & Rest”। উপজেলা নির্বাহী অফিসার অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সেবাপ্রার্থীদের অনেক সময় সময়মত সেবা দেওয়া সম্ভব হয় না। ফলে তাদেরকে অফিস কক্ষের আশেপাশে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, এটি সেবাপ্রার্থীদের জন্য খুবই কষ্টদায়ক। বিষয়টি অনুধাবন করে পাবলিক লাইব্রেরি কাম ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে। যেখানে সেবাপ্রার্থীগণ বিভিন্ন ধরনের বই/পত্রিকা পড়ে ওয়েটিং রুমের সুন্দর পরিবেশে তাদের সময় কাটাতে পারবেন।
এছাড়া নারী সেবাপ্রার্থীদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচতলায় মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার স্যার সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ওয়েটিং রুম ও মাতৃদুগ্ধ কর্ণার উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা