July 17, 2026, 8:21 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে বাড়‌ছে স্ব‌র্ণের দাম

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় দুবাইয়ে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বড় ধরনের পতনের পর শুক্রবার (৬ মার্চ) সকালে মূল্যবান ধাতুটির দাম ৬ দিরহাম বেড়েছে। খবর খালিজ টাইমস

শুক্রবার বাজার খোলার সময় দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ৬১৮ দিরহাম, যা আগের দিন বাজার বন্ধের সময় ছিল ৬১১ দশমিক ৫০ দিরহাম। অর্থাৎ বৃহস্পতিবারের পতনের পর শুক্রবার সকালে প্রতি গ্রামে প্রায় সাড়ে ৬ দিরহাম বেড়েছে।

বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বেড়েছে। এদিন ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম ৫৭২ দশমিক ২৫ দিরহাম, ২১ ক্যারেট ৫৪৮ দশমিক ৭৫ দিরহাম, ১৮ ক্যারেট ৪৭০ দশমিক ২৫ দিরহাম এবং ১৪ ক্যারেট স্বর্ণ ৩৬৭ দিরহামে লেনদেন হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও মূল্যবান এই ধাতুর দাম কিছুটা বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ১১৯ দশমিক ৯৬ ডলারে লেনদেন হয়েছে, যা প্রায় ১ শতাংশ বেশি। একই সময়ে রুপার দাম প্রতি আউন্স ৮৩ দশমিক ৮৩ ডলার, যা আগের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ বেশি।

বিনিয়োগ প্রতিষ্ঠান সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভ্যালেচা বলেন, সাম্প্রতিক সময়ে তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে, যা বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে উচ্চ মুদ্রাস্ফীতি এবং শক্তিশালী ডলার স্বর্ণের দামের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়লে তারল্যের চাহিদা মেটাতে অনেক সময় স্বর্ণ বিক্রি করতেও দেখা যায়। ফলে অস্থির বাজারে সব সময় স্বর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে আচরণ করে না।

এদিকে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) তাদের ধারণকৃত স্বর্ণ থেকে ১ লাখ ২৯৩ ট্রয় আউন্স কমিয়েছে। এতে চলতি বছরে ইটিএফগুলোর মোট নিট স্বর্ণ কেনা দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজার আউন্সে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা