July 17, 2026, 9:12 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লেখালেখি করতে শুধু সাংবাদিক নয়, জনগণও পারে,  প্রশাসনের নজর চাই ‎

Reporter Name

‎কলাম লেখক, আবু মুসা মোহন:-বর্তমান সময়ে শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরছে।

‎রাস্তার বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পানির সংকট—সব কিছুই জনগণ নিজেদের মতো করে প্রকাশ করতে পাড়ে।

‎জনগণের ভাষায় বলা হচ্ছে, “লেখালেখি করতে সাংবাদিক হওয়া লাগে না, মানুষ যদি নিজের এলাকার সমস্যা তুলে ধরে, প্রশাসনের উচিত তা গুরুত্ব সহকারে দেখা।

‎সচেতন মহল মনে করে, জনগণের এই লেখালেখি বা অভিযোগ প্রশাসনের চোখ খুলে দেওয়ার অন্যতম উপায়।

‎তাদের মতে, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের কণ্ঠকেও গুরুত্ব দিয়ে শোনা উচিত।

‎কারণ, অনেক সময় সাংবাদিকরা সবখানে পৌঁছাতে না পারলেও স্থানীয় মানুষ নিজের এলাকার সমস্যাগুলো সরাসরি তুলে ধরতে পারে।

‎ফলে সমস্যাগুলো দ্রুত প্রকাশ পায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

‎তবে এর নেতিবাচক দিকও রয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া তথ্য বা ব্যক্তিগত স্বার্থ থেকে মিথ্যা অভিযোগ প্রচার করা হয়।

‎এতে প্রশাসন বিভ্রান্ত হতে পারে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার হতে পারে।

‎তাই জনগণের লেখালেখি যাচাই-বাছাই করে দেখা প্রশাসনের দায়িত্ব।

‎বিশেষজ্ঞরা মনে করেন, জনগণের কণ্ঠকে অবহেলা না করে প্রশাসনের উচিত তা গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া।

‎এছাড়া স্থানীয় সমস্যার সমাধানে জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সময়ের দাবি।

‎উপসংহারে বলা যায়, সাংবাদিকদের পাশাপাশি জনগণের কণ্ঠও এখন সমানভাবে গুরুত্বপূর্ণ।

‎জনগণের লেখালেখি ও অভিযোগকে সম্মান জানালেই প্রশাসনের কাজ সহজ হবে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা