November 28, 2026, 5:44 pm
শিরোনাম:
সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরে নাশকতা দমনে সক্রিয়  আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ!
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন সংবাদ:
শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক সেবা গ্রহণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি—আইআইএফসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় তিনি জানান, প্রস্তাবিত সেতুটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের মিয়াগাওয়া-কনসেটসু ও জাপান ব্রিজ কোম্পানিকে মনোনীত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে তাঁর প্রতিষ্ঠান।
চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সেতু নির্মিত হলে শরীয়তপুর ও চাঁদপুরসহ আশপাশের অঞ্চলের সড়ক যোগাযোগ, যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা