April 30, 2026, 8:51 am
শিরোনাম:
রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ রায়পুরে গভীর রা‌তে উপজেলা নির্বাহী অফিসারের মাদক বি‌রোধী অ‌ভিযান! ৩ মাদক‌সেবী‌কে কারাদন্ড
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সড়কে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হামলার শিকার অতিরিক্ত পুলিশ সুপার ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:-নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় পুলিশ দুই জনকে আটক করে। এসময় আটক দুজনকে ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন।

‎পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

‎ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা