September 15, 2026, 6:27 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

দেশ দিগন্ত ডেস্ক নিউজ:
সৌদি আরবে এক বাংলাদেশি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে সৌদির তাইয়েফ অঞ্চলে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী এক তরুণ সৌদি নাগরিক।
নিহত বাংলাদেশি প্রবাসীর নাম কামরুল জামান। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সুপারমার্কেটে ডিউটি শেষে বাসায় ফেরার পথে কামরুল জামানকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় ওই সৌদি তরুণ। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজের কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে আশ্রয় নেন। তবে হামলাকারী পিছু নিয়ে সুপারমার্কেটের ভেতরে প্রবেশ করে এবং পরপর তিন রাউন্ড গুলি করে কামরুলকে হত্যা করে বলে জানা গেছে।
হত্যাকাণ্ডের পরপরই হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা