August 16, 2026, 10:53 am
শিরোনাম:
রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭ লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা ‎ রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

১৮ এপ্রিলের আগেই ছাড়‌তে হ‌বে সৌ‌দি, ৩ ধর‌নের ভিসাধা‌রি‌দের

Reporter Name

 

ডেস্ক নিউজ:

সৌদি আরব সরকার ২০২৬ সালের হজের প্রস্তুতি নির্বিঘ্ন করতে ওমরাহ, ভিজিট, এবং ট্রানজিট ভিসাধারীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ শেষ হওয়া ৩ ক্যাটাগরির ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ওমরাহ ভিসা, ভ্রমণ (ভিজিট) ভিসা, ট্রানজিট ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি বা তার আগে শেষ হয়েছে, তা‌দের ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

এই সময়ের মধ্যে নিজ দেশে ফেরার টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই হবে, নতুন করে ভিসা বর্ধিত করা বা জরিমানা দেওয়ার প্রয়োজন নেই ।

১৮ এপ্রিলের পর অবস্থান করলে জরিমানা, কারাদণ্ড এবং ডিপোর্টেশনের মুখোমুখি হতে হবে।রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই সময়ের মধ্যে সংশ্লিষ্টদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা