August 30, 2026, 12:58 am
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

অ‌টো‌রিক্সা চোর ধর‌তে যে‌য়ে এলাকাবাসী পু‌লিশ সংঘর্ষ: পু‌লিশসহ আহত ২০

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপু‌রের রায়পু‌রে অ‌টো‌রিক্সা চু‌রির ঘটনায় চোর ধর‌তে যে‌য়ে এলাকাবাসী পু‌লি‌শ সংঘর্ষ হ‌য়ে‌ছে। সংঘ‌র্ষের ঘটনায় পু‌লিশ সহ অন্তত ২০ জন আহত হ‌য়ে‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে ২৬ ফেব্রুয়া‌রি বৃহস্প‌তিবার রাত ৮ টায় রায়পুর চৈতাল‌্যা দিঘিপাড় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হায়দর আলী বেপারীবাড়ির শাহ আলমের অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন চারজনকে আটক করেন এবং তাদের কাছ থেকে ব্যাটারি ছাড়া অটোরিকশা উদ্ধার করেন । পরে স্থানীয়রা ব্যাটারির জন্য আটক চার চোরকে পিটুনি দেন। 

‎‎‎রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যাটারি না পেলে তাদের ছাড়বে না বলে জানায় এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় রায়পুর থানার পুলিশ সদস্য মোতালেব, শওকত, মঞ্জুর, জাহিদসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ সদস্যদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

‎‎এ ঘটনায় এলাকাবাসী লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাইল্যা দিঘিপাড় এলাকায় অগ্নিসংযোগ করে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

‎‎‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চারজনকে আটকে রেখে পেটানোর খবর পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে যায়। আটক চারজনকে থানায় নিয়ে আসতে চাইলে ২০-৩০ জন এলাকাবাসী ইটপাটকেল ছুড়তে থাকে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

‎‎তিনি আরও বলেন, ‘আটক চার চোর থানা-পুলিশের হেফাজতে রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মালিক মামলা দিলে মামলা নেব। আর পুলিশ আহতের ঘটনায়ও মামলা হবে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা