আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে সিঙ্গেল বা একা জীবনযাপন করা মানুষের জন্য দিনটি বিশেষভাবে পরিচিত। প্রতি বছর ১১ নভেম্বর, অর্থাৎ ১১.১১ তারিখে দিবসটি উদযাপন করা হয়।
১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে দিবসটির সূচনা হয় বলে প্রচলিত রয়েছে। ১১.১১ তারিখের চারটি ‘১’ সংখ্যাকে একক মানুষের প্রতীক হিসেবে বিবেচনা করে দিনটিকে সিঙ্গেলদের উৎসব হিসেবে বেছে নেওয়া হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
এ দিন অনেকেই নিজের মতো করে সময় কাটান, পছন্দের খাবার খান কিংবা নিজেকে উপহার দিয়ে দিনটি উদযাপন করেন। তবে সিঙ্গেল থাকা মানেই একাকিত্ব নয়; বরং নিজের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও নিজের মতো করে জীবন উপভোগ করারও একটি সুযোগ।

আবার ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় ধরনের অনলাইন কেনাকাটার উৎসবে রূপ দেয়। বর্তমানে দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন শপিং উৎসব হিসেবেও পরিচিত।
সিঙ্গেলদের জন্য দিনটি হয়ে উঠুক আনন্দ, আত্মবিশ্বাস ও নিজের প্রতি ভালোবাসা উদযাপনের উপলক্ষ।