July 21, 2026, 3:33 am
শিরোনাম:
রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ যথানিয়মে ব্যবহারের বিষয়ে রায়পুরে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

প্রশিক্ষণে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, সময়মতো লবণ ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা না হলে চামড়ার মান নষ্ট হয়ে যায় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রদীপ কুমার রায়
01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা