June 7, 2026, 11:20 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলের শ্রদ্ধা নিবেদন

Reporter Name


‎আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এইচআরসি স্মার্ট স্কুল-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
‎এ সময় শিক্ষার্থীরা বর্ণমালা, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একুশের চেতনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
‎রায়পুরে এইচআরসি স্মার্ট স্কুলের এ আয়োজন স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা