October 22, 2026, 6:07 am
শিরোনাম:
রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কমলা খাওয়ার উপকারিতা

Reporter Name

কমলা খাওয়ার অনেক উপকারিতা। এটি ভিটামিন সি এর অন্যতম উৎস। তাই কমলা খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মেলে শরীরের নানা উপকার। কমলা আমাদের দেশে সহজলভ্যই বলা চলে। এটি আপনার খাবারের তালিকায় রাখলে সুস্থ থাকা সহজ হবে। ছোট-বড় সবার জন্যই এটি বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক কমলার কিছু অবাক করা গুণ-

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শীতের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায়। নানা রকম ভাইরাসের আক্রমণে এমনটা হতে পারে। তবে এসময় প্রতিদিন কমলা খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। কারণ কমলায় থাকে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন বি। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. মস্তিষ্ক শক্তিশালী করে

আমাদের মস্তিষ্ক শক্তিশালী করতে সাহায্য করে উপকারী ফল কমলা। এই ফল নিয়মিত খেলে তা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে। কমলায় থাকে ফ্লেভনয়েডস যা ব্রেইন ফাংশন ঠিক রাখার পাশাপাশি এবং মনোযোগ বাড়াতে কাজ করে। তাই বড়রা তো খাবেনই, শিশুর পাতেও নিয়মিত রাখতে হবে এই ফল।

৩. চোখ ভালো রাখে

আগেই বলা হয়েছে, কমলায় থাকে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চোখের ক্ষমতা বাড়াতে কমলার বিশেষভাবে কার্যকরী। নিয়মিত কমলা খেলে তা চোখের সমস্যা সহজে দূর করতে দারুণভাবে সাহায্য করে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন।
৪. ত্বক ভালো রাখে

আমাদের ত্বক ভালো রাখা জরুরি। কারণ সুন্দর ত্বক কেবল বাহ্যিক সৌন্দর্যই প্রকাশ করে না, এটি আপনার সুস্থতারও প্রকাশ করে। তাই খেতে হবে এমন সব খাবার যেগুলো ত্বকের জন্য উপকারী। তেমনই একটি উপকারী খাবার হলো কমলা। এই ফল ত্বকের জন্য বেশ উপকারী। নিয়মিত কমলা খেলে তা ত্বককে ভেতর থেকে ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে ত্বকের দাগ-ছোপ দূর করে উজ্জ্বলতা বাড়ায়।

৫. হৃদযন্ত্র ভালো রাখে

হৃদযন্ত্র ভালো রাখার জন্য যত্নশীল হতে হবে আপনাকেই। সেজন্য নিয়মিত খেতে হবে কমলা। কারণ কমলা খেলে তা আপনার হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করবে। যাদের হৃদরোগ রয়েছে, তাদের জন্যও কমলা বেশ উপকারী। হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে কমলা রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা