August 11, 2026, 9:24 am
শিরোনাম:
রায়পুরে বাকীন ভূইয়া ও বায়েজীদ ভূইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরি ‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ এক না‌রি গ্রেফতার গাজী নগর চরপাতা স্কুল মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি  রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ‎সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর আত্রাইয়ের ১০ প্রবাসীর মৃত্যু ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার সৌ‌দি‌তে সোফার কারখানায় আগু‌নে ৭ বাংলাদে‌শির মৃত‌্যু! রায়পুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা মিজানুর রহমান গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

গাজী নগর চরপাতা স্কুল মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি 

তানজিল মাহমুদ সিয়াম

রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাজী নগর চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজী নগর স্পোর্টিং ক্লাবের মাঠটি দীর্ঘদিন ধরে আশপাশের তিনটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে মাঠটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত ও উঁচু-নিচু অংশ। ফলে খেলতে গিয়ে প্রায়ই ইনজুরির শিকার হওয়ার ঝুঁকিতে পড়ছেন খেলোয়াড়রা।
স্থানীয়রা জানান, মাঠটি সংস্কারে বড় কোনো প্রকল্পের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু পর্যাপ্ত বালু দিয়ে নিচু ও অসমান জায়গাগুলো সমান করা। এলাকাবাসী, প্রবাসী, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীরা এগিয়ে এলে দ্রুত মাঠটি খেলার উপযোগী করা সম্ভব।
স্থানীয় খেলোয়াড়রা বলেন, “এই মাঠ আমাদের অনুশীলনের প্রধান জায়গা। মাঠের বর্তমান অবস্থার কারণে খেলতে সমস্যা হয় এবং ইনজুরির ভয় থাকে। আমরা একটি নিরাপদ মাঠ চাই।”
এলাকাবাসী বলেন, শিশু-কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। তাই মাঠটি সংস্কারে সবাইকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সহযোগিতার জন্য যোগাযোগ: 01862724324
“একটু সহযোগিতা—একটি নিরাপদ মাঠ, একটি সুন্দর ভবিষ্যৎ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা