June 8, 2026, 2:07 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চিনতাই ও হত‌্যার হুম‌কির অ‌ভি‌যো‌গে ৪ কি‌শোরকে আটক

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
চিনতাই ও হত‌্যার হুম‌কির অ‌ভি‌যো‌গে ৪ কি‌শোরকে আটক ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ।উক্ত বিষ‌য়ে সং‌শ্লিষ্ট পু‌লিশ জানায় :
গত ০২/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাদী ইমাম হোসেন ইয়াকুব (১৯) তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্তে পরামর্শের জন্য লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন পৌর ০১নং ওয়ার্ডস্থ পূর্বলাছ সাকিনের রয়েল সাকুরা ক্যাফের দক্ষিন পার্শ্বে থাকা জনৈক খামারির সাথে দেখা করতে যায়। কিন্তু খামারটি বন্ধ থাকায় তিনি সেখান থেকে বাড়ি ফেরার পথে এজাহারনামীয় বিবাদী ১। ইয়াছিন আরাফাত (১৯), ২। মোঃ সোহাগ (২০) এবং আইনের সাথে সংঘাতে জড়িত ৩। মোঃ নিহাদ হোসেন (১৪ বছর ০২ মাস ০১ দিন), ৪। নাইমুল হাসান শুভ (১৬ বছর ০৬ মাস ০১ দিন) গণ তার পথ আটকিয়ে পাশেই সরিষা ক্ষেতে নিয়ে বাদীকে মৃত্যুর হুমকি দিয়ে তার নিকট থাকা infinix hot 14i মোবাইল ফোন এবং মানিব্যাগ ও নগদ ২৫০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বাদী বিবাদীদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ দিলে জিআর-৪৫/২৬ (রায়পুর) রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন উল্লিখিত আসামীদের গ্রেফতার করতঃ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে এবং বাদীর সনাক্ত মতে রায়পুর থানাধীন উপজেলা রোডের মেঘনা হাসপাতালের বিপরীত পার্শ্বে পরিত্যক্ত বন্ধ কাঠ মিস্ত্রির দোকান হতে লুন্ঠিত বাদীর উক্ত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২০০/- টাকা উদ্ধার করা হয়। তৎপ্রেক্ষিতে বিবাদীদ্বয় ও আইনের সাথে সংঘাতে জড়িত দ্বয়কে যথাযথ ভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা