April 22, 2026, 4:08 pm
শিরোনাম:
চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জোনাকী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name


‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-
‎লক্ষ্মীপুরে যাত্রীবাহী জোনাকী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
‎আটক কৃতরা হলেন- চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব হিংগুলী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. নুরুজ্জামান প্রকাশ বাবুল মিয়া (৭২) ও কুমিল্লার বুড়িচং থানার ছিনাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৮)।

‎মাদক নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মান্দারী বাজার এলাকায় যাত্রীবাহী জোনাকী বাসে অভিযান পরিচালনা করা হয়। পরে বাসে তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন। গাঁজাগুলো ৪টি পলিথিনের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রতি পলিথিনে আড়াই কেজি করে গাঁজা ছিল।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা