June 15, 2026, 8:53 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ত্যাগী মানুষকে নির্বাচিত করাও ঈমানি দায়িত্ব: সফিকুল আলম আলমাস

Reporter Name

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষীপুর)

আসন্ন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিএনপির ত্যাগী নেতা সফিকুল আলম আলমাস। দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এ নেতা বলেন, “প্রিয় রায়পুর পৌরবাসী, আপনাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমি রাজনীতি করে এসেছি। আমি পৌর যুবদলের সভাপতি ছিলাম, উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি।”

আলমাস জানান, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়েও তিনি বিএনপির প্রতি অনুগত থেকেছেন। তিনি বলেন, “রায়পুরের সাহসী আন্দোলন দেশের অন্য কোথাও হয়নি। আন্দোলন দমনের নামে আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বহুবার কারাগারে গিয়েছি। একটানা ১৫ মাস ২৩ দিন জেল খেটেছি, কিন্তু আপস করিনি। এমনকি ওয়ারেন্টের কারণে আমার মায়ের শেষ জানাজাতেও অংশ নিতে পারিনি।”

তিনি আরও বলেন, “কখনো কর্মীদের ছেড়ে পালাইনি, দলের সাংগঠনিক বিরুদ্ধাচরণ করিনি। কেন্দ্রীয় কর্মসূচি এলে রাজপথে থেকেছি। অথচ কেউ কেউ আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা করেছে, হোটেলে আড্ডা দিয়েছে।”

নিজেকে সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী দাবি করে সফিকুল আলম আলমাস পৌরবাসীর প্রতি আহ্বান জানান—“আপনারা যদি মনে করেন আমি যোগ্য, তবে আমাকে মূল্যবান ভোট দিয়ে পাশে থাকার সুযোগ দিন।”

দলীয় নেতাকর্মীদের প্রতি তার বার্তা, “ত্যাগী মানুষকে নির্বাচিত করাও ঈমানি দায়িত্ব। ভোট বিক্রি করবেন না, ত্যাগীদের জয়যুক্ত করুন। বিপদে আমিই আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা