August 25, 2026, 10:23 am
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসীকে শুভেচ্ছা জানালেন ইব্রাহিম খাঁন

Reporter Name

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসী, রায়পুর বাজারের সকল ব্যবসায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র ঈদে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে।
তিনি আরও বলেন, রায়পুর বাজারের ব্যবসায়ীরা সবসময় এলাকার অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় থাকুক এবং ক্রেতা-বিক্রেতার সম্পর্ক আরও আন্তরিক হোক— এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে ইব্রাহিম খাঁন বলেন, পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের এই ত্যাগ ও অবদান সত্যিই প্রশংসনীয়।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন, রায়পুরবাসীকে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে রাখেন এবং দেশকে উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে নেন।
সবশেষে তিনি সবাইকে সুস্থ ও নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়ে আবারও ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা